পুলিশ পরিবারের সদস্যদের জন্য আইজিপির ঈদ উপহার

S M Ashraful Azom
পুলিশ পরিবারের সদস্যদের জন্য আইজিপির ঈদ উপহার
সেবা ডেস্ক: বাংলাদেশ পুলিশের ১৬৪ জন সদস্য ২০১৮ সালে কর্তব্য পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) জীবন উৎসর্গকারী সেসব পুলিশ পরিবারের সাথে আসন্ন ঈদ আনন্দ ভাগাভাগি করার উদ্যোগ নেন।

তার অংশ হিসেবে ১৫ মে ২০১৯ খ্রিঃ পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক আয়োজনে জীবন উৎসর্গকারী ১৬৪ জন পুলিশ সদস্যদের পরিবারের ১৭৮ জন সদস্যদের জন্য ঈদের শুভেচ্ছাবার্তাসহ খাদ্য উপকরণ ও ঈদ উপহার সামগ্রী প্রদান করেন।

আইজিপির উক্ত ঈদ উপহার সামগ্রী সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের মাধ্যমে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান