জামালপুরে যুবকের লাশ উদ্ধার

S M Ashraful Azom
 জামালপুরে যুবকের লাশ উদ্ধার
জামালপুর সংবাদদাতা : জামালপুরে নিখোঁজের ৩ দিন পর সদরের তুলশীরচরে ব্রক্ষপুত্র নদের পাড়ের এক ধানক্ষেত থেকে  যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

 বুধবার (১৫ মে) জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের টেবির চর পূর্ব পাড়া গ্রামের ফুল মাহমুদের ছেলে জাহাঙ্গীর আলম (২৫)  দুপুরে আনন্দ বাজার এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর জাহিদুল হক জানান, বুধবার দুপুরে আনন্দবাজার এলাকায় খালের পাশে একটি ধানক্ষেতে জাহাঙ্গীর আলমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে জাহাঙ্গীরের গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত জাহাঙ্গীর ৩ দিন আগে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। সে ৩ মাস ইরাকে থাকার পর ট্রাভেল এজেন্সির প্রতিশ্রæত কাজ নাপেয়ে গত ৮ মাস আগে দেশে ফিরে আসেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে এখনো কোন মামলা দায়ের হয়নি।


⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান