সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় কালিহাতীর ২ জন নিহত

S M Ashraful Azom
0
সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় কালিহাতীর ২ জন নিহত
সেবা ডেস্ক: গতকাল বৃহস্পতিবার ২ মে সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তার মধ্যে টাঙ্গাইল জেলার কালিহাতীর দুই জন শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলা সদরের ঝগড়মান গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে বাহাদুর (৩৫) এবং কস্তুুরিপাড়ার শামছুল হকের ছেলে মনির হোসেন (২০)।  এছাড়া এ দুর্ঘটনায় সাত জন আহত হয়েছেন, তার মধ্যে টাঙ্গাইলের কালিহাতীর বলদি কোকডহড়া গ্রামের নুরুল ইসলাম রয়েছেন। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে হতাহতদের পরিচয় নিশ্চিত করেছে।

গতকাল ২ মে বৃহস্পতিবার সৌদির রাজধানী রিয়াদের সাকরা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করেছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস।

হতাহতরা সবাই ‘আল হাবিব কোম্পানি ফর ট্রেডিং কর্মাশিয়াল কন্ট্রাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

এদিকে কালিহাতির নিহত বাহাদুর ছিলেন অসহায়-দুঃস্থ প্রতিবন্ধি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রতিবন্ধী স্ত্রী, একমাত্র সন্তান প্রতিবন্ধী মেয়ে, মা অসুস্থ বাবা ও এক বাক-প্রতিবন্ধী বোন নিয়ে ছিলো বাহাদুরের সংসার ও অপর তিন বোন বিবাহিতা।

বাহাদুরের প্রতিবন্ধী স্ত্রী রাশেদা বলেন, আমাগোরে লাশটা আইন্যা দেন, আমগোরে সংসার এহন কেমনে চলবো, সুদি ঋণ কিবায় সুদাবো।

কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর জানান, বিষয়টি আমি জানতামনা। অতি দ্রুত পরিবারের সকলের জন্য প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা করা হবে।

নিহত মনির হোসেনের মা মমতাজ বলেন, আমার পোলার লাশটা আইন্ন্যা দেন।

এক মাস আগে নিহত মনির হোসেনের বাবা ইরাক প্রবাসী শামছুল হকের বাম হাতের চারটি আঙ্গুল কাজ করার সময় মেশিনে কাটা পড়ে। বর্তমানে সে ইরাকে চিকিৎসাধীন আছেন।

দুর্ঘটনায় হতাহতরা হলেন-
সৌদির রিয়াদ থেকে ১৫০ কিলোমিটার দূরে শাকরায় ১৭ জন বাংলাদেশিকে বহনকারী একটি মিনিবাস চাকা ফেটে উল্টে যায়। এতে ১০ বাংলাদেশি নিহত হন। তারা সবাই আল হাবিব কোম্পানি ফর ট্রেডিং কর্মাশিয়াল কন্ট্রাক্টস নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

১. বাহাদুর, পিতা: হাবেজ উদ্দিন, মাতা: মালেকা, ঠিকানা-ঝাগরমান, কালিহাতি, টাঙ্গাইল, পাসপোর্ট নম্বর: বিডব্লিউ ০৩৩৭২৯৯।

২. মো. মনির হোসেন, পিতা মো. শামসুল হক, মাতা মমতাজ বেগম, ঠিকানা- কস্তুরিপাড়া, কালিহাতি, টাঙ্গাইল, পাসপোর্ট নম্বর- বিএক্স ০৫৬৪৮১৮।

৩. মো. ইউনুস আলী, পিতা মো. আব্দুল খালেক, মাতা আমেনা খাতুন, ঠিকানা- রঘুনাথপুর, আলিপুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ পাসপোর্ট- বিওয়াই ০৫২৫৪৯৩।

৪. জামালউদ্দিন মাঝি, পিতা মান্নান মাঝি, মাতা নুরজাহান, ঠিকানা- তারাকান্দি, মনোহরদি, নরসিংদী, পাসপোর্ট- বিএন ০৫৭১৭৩৬।

৫. গিয়াসউদ্দিন মৃধা, পিতা মো. তফিজউদ্দিন মৃধা, মাতা মোসা. হামিদা, ঠিকানা- তেগরা, মান্দা, নওগাঁ, পাসপোর্ট নম্বর- বিএল ০১৭৭৮১৭।

৬. মো. জুয়েল, পিতা মো. গিয়াসউদ্দিন, মাতা আমেনা খাতুন, ঠিকানা- বাহাদিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, পাসপোর্ট নম্বর- বিই ০২৪৫৪০৬।

৭. ইমদাদুল, পিতা রশিদ, মাতা মোসাম্মত কাজলি বেগম, ঠিকানা- তাতারদি, শেখেরগাঁ, মনোহরদী, নরসিংদী, পাসপোর্ট নম্বর- বিএক্স ০৪০০৩৪৮।

৮. মো. মানিক, পিতা মো. রমজান আলী, মাতা মোসা. মানিকজান, ঠিকানা- তুরুকবাড়িয়া, মান্দা, নওগাঁ, পাসপোর্ট নম্বর- বিএক্স ০৫০৫৯৫৩।

৯. মো. আল আমিন, পিতা আব্দুল মান্নান শেখ, মাতা পদেনা বেগম, ঠিকানা- দমনমারা, খিদিরপুর, মনোহরদী, নরসিংদী, পাসপোর্ট নম্বর-বিপি ০০৪৯৫২৩।

১০. রফিকুল ইসলাম, পিতা মো. আনোয়ার হোসেন, মাতা হিরা খাতুন, ঠিকানা- মাধবপুর. বাহাদুরপুর, ভেড়ামাড়া, কুষ্টিয়া, পাসপোর্ট নম্বর- বিডব্লিউ ০৭৯৮০৭৪।

ওই দুর্ঘটনায় গুরুতর আহত দুই বাংলাদেশি হলেন,

১. নুরুল ইসলাম, পিতা নায়েব আলী, মাতা রোমেসা, ঠিকানা- বলদি কোকডহড়া, কালিহাতি, টাঙ্গাইল, পাসপোর্ট নম্বর- বিএন ০৬৯১৮৪৩। তিনি বর্তমানে রিয়াদের প্রিন্স মো. বিন আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

২. মো. রশিদুল ইসলাম, পিতা মো. ফজলু শেখ, মাতা মোসাম্মত মাবিয়া খাতুন, ঠিকানা- ওয়ার্ড নম্বর ৩, জুনিয়াদহ, ভেড়ামারা, কুষ্টিয়া, পাসপোর্ট নম্বর- বিএইচ ০৩৭৬৫৬২। তিনি রিয়াদের কিং সউদ মেডিক্যাল সিটি হাসপাতালে ভর্তি আছেন।

এছাড়া, প্রাথমিক চিকিৎসা নিয়েছেন-

১. মো. নাজমুল, পিতা মামুদ মিয়া, মাতা সপ্না বেগম, ঠিকানা- ডাংরি, গোবিন্দপুর, হোসেনপুর, কিশোরগঞ্জ, পাসপোর্ট নম্বর- বিওয়াই ০০৯৩৬৩২।

২. মো. ইউসুফ আলী, পিতা মো. আব্দুর রশিদ, মাতা মোসা. ফাতেমা খাতুন, ঠিকানা- উরপা, জয়পুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, পাসপোর্ট নম্বর- বিএক্স ০৬৬৯৫৭০।

৩. ফুল মিয়া, পিতা ফরিদ মিয়া, মাতা জোহরা খাতুন, ঠিকানা- আয়ুবপুর, বাঞ্চারামপুর, বি.বাড়িয়া, পাসপোর্ট নম্বর- বিটি ০১৫৬৯০৮।

৪. রায়হান মিয়া, পিতা মেনু মিয়া, ঠিকানা- ছাইয়া আলাদি বাজার, নারান্দি, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।

৫. রাজিব নামে একজন প্রাথমিক চিকিৎসা নিলেও তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top