মেলান্দহে বিপুল পরিমান নকল কীটনাশক জব্দ

S M Ashraful Azom
মেলান্দহে বিপুল পরিমান নকল কীটনাশক জব্দ
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে দুইদিনে বিপুল পরিমাণ নকল ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

১২ ও ১৩ মে বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন আরজবাগদি গ্রামে পৃথক মোবাইল কোর্ট পরিচানার মাধ্যমে ভেজাল মালামাল জব্দ করেন।

এলাকাবাসি জানান, মনোয়ার হোসেন দেলুর ছেলে জাহিদুর রহমান (৩৫) দীর্ঘদিন থেকে নুড়ি পাথর-পাওডার এবং কেমিকেল মিশিয়ে নকল কীটনাশক তৈরি করে আসছিল। কৃষি কর্মকর্তা ড. মাহফুজুল হক জানান-মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কারখানা থেকে প্রায় দেড় মে:টন কীটনাশক জব্দ করা হয়। পরদিন ১৩ মে তাদের গোড়াউন থেকে আরো নকল ও মেয়াদ উত্তীর্ণ পন্য জব্দ করা হয়। গেল রোববার নগদ ২০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।

এ ঘটনার পর থেকে জাহিদ আত্মগোপনে থাকলেও তার ভাই জামিল জানান-দুই দিনে কমপক্ষে ১০ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে।


⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান