মধুপুরে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার

S M Ashraful Azom
মধুপুরে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে  ৫ বছরের কণ্যা শিশুকে ধর্ষণ করেছে সহিদুল ইসলাম (২০) নামের এক বখাটে যুবক। আজ রোববার পরিবারের লোকজন অসুস্থ্য শিশুটিকে চিকিৎসা করাতে টাঙ্গাইলে নিয়ে গিয়েছেন। শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্টেনের নার্সারির শিক্ষার্থী। গত শনিবার দুপুরের দিকে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বেকারকোণা গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষক সহিদুল ইসলাম বেকারকোণা গ্রামের শাহজাহান আলী ওরফে ইয়াজ উদ্দিন দর্জির ছেলে। 

স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে ফনীর প্রভাবে বৃষ্টিপাতের সময় সহিদুল ওই শিশুটিকে খাওয়ার লোভ দেখিয়ে পাশে নির্মাণাধীন একটি পাকা বাড়িতে নিয়ে যায়। ওখানে নিয়ে সে শিশুটির উপর পাশবিক নির্যাতন করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। শিশুটির কান্নার শব্দে প্রতিবেশী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। লোকলজ্জার ভয়ে লুকিয়ে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় আলোকদিয়া ইউপি চেয়ারম্যান আবু সাঈদ তালুকদার দুলাল ও ইউপি সদস্য গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম বিষয়টি জেনে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছেন বলে জানান।


⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান