ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বৃদ্ধ আহত

S M Ashraful Azom
 ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বৃদ্ধ আহত
রকি চন্দ্র সাহা, চাঁদপুর জেলা প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে ধান ক্ষেতে কিশোর দলের ক্রিকেট খেলায় বাধা দেয়ার ঘটনায় এক বৃদ্ধকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এঘটনায় আহত বৃদ্ধ বাদী হয়ে ঘটনাকারীদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি গত ২৭ এপ্রিল শনিবার বিকেল ৪ টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামে ঘটে।

জানা যায়, ওই গ্রামের দক্ষিন পাড়া নুরু ডিলার বাড়ির মৃত হাজী সোনা মিয়া প্রধানীয়ার পুত্র হাজী নুরুল ইসলাম ডিলারের বসত ঘরের দক্ষিনে ধানের জমিতে একদল কিশোর ক্রিকেট খেলতে আসে। 

এসময় নুরুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম তাদের এখানে না খেলার জন্য বাধা দেয়। বাধা দেয়ার ঘটনায় একই গ্রামের বিনা গাজী বাড়ির মৃত আবদুল করিমের পুত্র আয়াত আলী ভূইয়া (৪২) ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে হাজী নুরুল ইসলাম (৭৫) ডিলারকে।

এব্যাপারে হাসিনা বেগম বলেন, ওই দিন বিকেলে বাড়ির উঠোনে কাজ করছিলাম। এমন সময় একই এলাকার একদল কিশোর আমাদের বাড়ির দক্ষিনে পাকা ধানের জমির মাঝখানে ক্রিকেট খেলতে আসে। আমি তাদের বাধা দেই। কিন্তু তারা আমার বাধা না শুনে উল্টো বাজে কথা বলে। তখন আমি বিষয়টি ডিলার সাহেবকে জানাই। তিনিও তাদের এখানে না খেলার ব্যাপারে বলেন।

ডিলার নুরুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে আসলে ছেলেরা উপহাসমূলক কথা বলতে থাকে। তবুও আমি তাদেরকে বলি তোমরা এখানে আজ খেলো না দু’একদিন পর খেলো। এই সুযোগে আমার ধানগুলো কেটে নেই। তারা আমার কথা শুনেনি। কথা কাটাকাটির এক পর্যায়ে শাকিলের বাবা আয়াত আলী এসে আমাকে ক্রিকেট খেলার লাঠি দিয়ে বেদম আঘাত করে। এতে আমি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। তিনি আরও বলেন, ছেলেরা যেখানে খেলতে এসেছিলো সেখানসহ আসপাশের জায়গাগুলো আমার। সেই জমিগুলোতে পাকা ধান রয়েছে। আমার জমির পাকা ধানে মই না চড়াতে বললেই ঘটে বিপত্তি। কিন্তু না বুঝেই শাকিলের বাবা এমন ঘটনাটি ঘটিয়েছে। তাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। তারা আমার নিজ এলাকার লোক। আমার উপর এমন পাষবিক নির্যাতনের প্রতিকার পেতে আমি আইনের আশ্রয় নিয়েছি।

ঘটনা সম্পর্কে জানতে গেলে আয়াত আলী বাড়ি না থাকায় তার কন্যা জান্নতুল ফেরদৌস বলেন, ঘটনার দিন বিকেলে শাকিলসহ এলাকার ছোট ছোট ছেলেরা মাঠে খেলতে যায়। সেখানে কি হয়েছে তা আমার জানা নেই। খেলার মাঠ থেকে ছোট ভাই দৌঁড়ে এসে আমার বাবাকে বিষয়টি জানালে তিনি সেখানে যান এবং দেখতে পান ডিলার সাহেব শাকিলের গলায় দা ধরে আছেন।

তখন আমার বাবা মাথা ঠিক রাখতে না পেরে ডিলারকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমার ভাই শাকিলের গলায় কাটা দাগ ও বিভিন্ন স্থানে ক্ষতের চিহৃ রয়েছে।

এব্যাপারে শাকিল বলে, আমি রাগে ক্ষোভে খেলার স্ট্যাম্প দিয়ে ডিলার সাহেবকে একটি আঘাত করি। যা তার অপরাধ বলে মনে করে সে।

এলাকাবাসী বলেন, ঘটনাটি অতি সাধারণ। তবুও আইনের দুয়ারে কড়া নাড়ছে। ডিলার সাহের বয়ঃবৃদ্ধ। ছেলেদের এমন কাজটি করা ঠিক হয়নি। পাশাপাশি আয়াত আলী রেগে যে কাজটি করেছেন তা নেক্কারজনক। ছোট ছোট ছেলেদের প্রশ্রয় দিয়েছেন তিনি। যা আগামীতে এসমাজে কাল হয়ে দাঁড়াবে বলে তারা আশংকা করছেন।


⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান