
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম(৬০) নামে এক বৃদ্ধের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। শিরিন(৪২) ও রিনা (২২) নামে দুই অটোবাইক যাত্রী আহত হয়।
আহতরা ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। নিহত সাইফুল ইসলাম ইসলামপুরের বোয়ালমারী গ্রামের মৃত রিয়াজুল ইসলামের ছেলে।
সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৪টায় মেলান্দহ-ইসলামপুর সড়কের দুরমুঠ ফুলতলা এলাকায়। মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিক্সা ও ইজিবাইক জব্ধ করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, জামালপুর শহর থেকে যাত্রী নিয়ে একটি অটোবাইক ইসলামপুর যাচ্ছিল। মেলান্দহ-ইসলামপুর সড়কের দুরমুঠের ফুলতলা এলাকায় পিছন থেকে আসা দ্রæতগামী সিএনজি চালিত অটোরিক্সা ধাক্কা দিলে অটোবাইক যাত্রী সাইফুল ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
মেলান্দহ থানার ওসি(তদন্ত) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নি:শ্চিত করেছেন।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।