হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবি

S M Ashraful Azom
হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবি
গাইবান্ধা জেলা  প্রতিনিধি: হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবিতে বাসদ মাকর্সবাদী গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া অঞ্চল শাখার উদ্যোগে বৃহস্পতিবার মদনেরপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু, ছাত্রনেতা মাহবুব আলম মিলন, মদনেরপাড়া অঞ্চল শাখার নেতা অফিজ উদ্দিন, মাহবুবার রহমান সিজু, রুকু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সরকার ১ হাজার ৪০ টাকা মণ প্রতি ধানের দাম ঘোষণা করলেও ধান ক্রয়ের কোন উদ্যোগ নেয়া হয়নি। ফলে কৃষকরা ৪০০ থেকে ৪৫০ টাকা দরে ধান বিক্রি করছে। হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের আহবান জানান।

পরে কৃষকরা কিছু ধানে প্রতীকি আগুন লাগিয়ে প্রতিবাদ জানান।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান