স্ট্যাচু অব লিবার্টির মতো তৈরি হবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

S M Ashraful Azom
স্ট্যাচু অব লিবার্টির মতো তৈরি হবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি
সেবা ডেস্ক: যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টির আদলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি তৈরি করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ উপলক্ষে স্ট্যাচু অব লিবার্টির আদলে জাতির পিতার প্রতিকৃতি তৈরি করবে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে মুজিববর্ষ উদযাপন করবে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কক্সবাজারের মেরিন ড্রাইভের পাশে বঙ্গবন্ধুর ওই প্রতিকৃতি স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের শত বছর পূর্ণ হবে। আর ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশ উদযাপন করবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান