লন্ডনে প্রধানমন্ত্রীর চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন

S M Ashraful Azom
লন্ডনে প্রধানমন্ত্রীর চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
সেবা ডেস্ক: লন্ডনে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শনিবার মরফিল্ড চক্ষু হাসপাতালে তার চোখে অস্ত্রোপচার করা হয়।

রোববার যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বিষয়টি নিশ্চত করেছেন। জানান, প্রধানমন্ত্রীর চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

প্রধানমন্ত্রী লন্ডনে দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেবেন কিনা জানতে চাইলে ফারুক বলেন, প্রধানমন্ত্রী সময় দিলে অনুষ্ঠান হবে।

এর আগে গত বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান