‘রিকশা গার্ল’ এখন বাংলায় ‘নাইমার রঙ’

S M Ashraful Azom
‘রিকশা গার্ল’ এখন বাংলায় ‘নাইমার রঙ’
সেবা ডেস্ক: বাংলাদেশের গুণী নির্মাতা অমিতাভ রেজা দ্বিতীয় চলচ্চিতত্রের নাম পরিবর্তন করা হয়েছে। প্রথমে চলচ্চিত্রটির নাম শুধু ‘রিকশা গার্ল’ রাখা হয়েছিলো। কিন্তু বাংলা চলচ্চিত্র ইংরেজি নামের আপত্তির কারণে চলচ্চিত্রটির নাম বাংলায় পরিবর্তন করেছেন পরিচালক। বাংলা নাম দিয়েছেন ‘নাইমার রঙ’।

এ প্রসঙ্গে নির্মাতা অমিতাভ রেজা জানান, আপাতত আমার ‘রিকশা গার্ল’ ছবির বাংলা নাম রাখা হয়েছে ‘নাইমার রঙ’। কারণ আমাদেরকে জানালো হলো ইংরেজি নাম বাংলাদেশে সেন্সর হয় না। তাই আমরা এ ছবির ইংরেজি নামটা পরিবর্তন করেছি। পাশাপাশি ইংরেজিতে ‘রিকশা গার্ল’ নামটিও থাকছে। তবে এ চলচ্চিত্রটির সেন্সর হবে বাংলা নামেই।

‘নাইমার রঙ’র কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন অভিনয়শিল্পী নভেরা রহমান। গত মাসের মাঝামাঝিতে রাজধানীর বাইরে টানা আট দিন শুট করেছেন বলে জানান নির্মাতা। শিগগির আবার ঢাকায় শুটিংয়ে যাবেন বলে জানান অমিতাভ রেজা।

 ২০০৭ সালে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের বেস্টসেলার উপন্যাস ‘রিকশা গার্ল’ এর ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ‘নাইমার রঙ’ নামের ছবিটি। উপন্যাসটিকে চিত্রনাট্যে রূপান্তর করেন আলোচিত টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র লেখক দলের অন্যতম সদস্য বাংলাদেশি শর্বরী জোহরা আহমেদ। এই কাজে তার সঙ্গে ছিলেন নাফিজ আমিন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান