বাংলালিংকের বিজ্ঞাপনে সিয়াম ও মেহজাবিন

S M Ashraful Azom
বাংলালিংকের বিজ্ঞাপনে  সিয়াম ও মেহজাবিন
সেবা ডেস্ক: মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের নতুন বিজ্ঞাপনে মডেল হতে যাচ্ছেন সিয়াম ও মেহজাবিন। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন পিপলু আর খান। এতে অভিনয়ের জন্য বাংলালিংকের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এই জুটি। সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।

ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংক-এর ব্র্যান্ডস এন্ড কমিউনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ, চিত্রনায়ক সিয়াম, অভিনেত্রী মেহজাবিন এবং নির্মাতা পিপলু আর খান।


বিজ্ঞাপনটির মূল উপজীব্য বিষয় গ্রাহকদের কম খরচে বেশি সেবা দিয়ে তাদের মাঝে খুশি ছড়িয়ে দেওয়া। এই বিষয়টিকে আরো শৈল্পিকভাবে তুলে ধরার হবে বিজ্ঞাপনটিতে। বিজ্ঞাপনটি নির্মাণ করা হবে ঢাকার বিভিন্ন লোকেশনে। মে মাসের শেষ সপ্তাহ হতে দর্শকরা বিজ্ঞাপনটি উপভোগ করতে পারবেন বিভিন্ন টিভি চ্যানেলে।

বাংলালিংকের ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ বলেন, “বাংলালিংক সবসময় গ্রাহকদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। বিজ্ঞাপনচিত্রটির মাধ্যমে আমরা এই বার্তাটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান