এসএসসি ও সমমান পরীক্ষার ফল সোমবার

S M Ashraful Azom
এসএসসি ও সমমান পরীক্ষার ফল সোমবার

সেবা ডেস্ক: এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৬ মে সোমবার প্রকাশিত হবে। গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। ৯ মে পরীক্ষা শেষের ৬০তম দিন পূর্ণ হলেও এবার তার তিন দিন আগেই ফল প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সরকারি মাধ্যমিক) নাজমুল হক খান।

এদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অন্যান্য বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল তুলে দিতেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এবার প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় তার অনুমতিক্রমে এ ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। 

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান