নকল করতে দেওয়ার ঘটনায় এডিসি জেনারেল তদন্তের দায়িত্বে

S M Ashraful Azom
নকল করতে দেওয়ার ঘটনায় এডিসি জেনারেল তদন্তের দায়িত্বে
ছবিতে অধ্যক্ষ একরামুল হক সাংবাদিকদের সংবাদটি মিথ্যা দাবী করে বিবৃতি প্রদান কালে
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার তুলসিঘাট শামসুল হক ডিগ্রী কলেজে শিক্ষক কর্তৃক টাকার বিনিময়ে পরীক্ষার্থীর নকল করতে দেওয়ার ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি জেনারেল আলমগীর কবির কে তদন্তের দায়িত্ব প্রদান করা হয়েছে। ১০ দিনের মধ্যে এ তদন্ত রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন।

উল্লেখ্য,গত ১০-/০৫/২০১৯ ইং তারিখে বাংলা ভিশন টিভিতে গাইবান্ধার তুলসীঘাট শামছুল হক ডিগ্রী কলেজ কেন্দ্রে টাকা গ্রহনের মাধ্যমে শিক্ষার্থীদের নকল সহ অন্যান্য বিষয়ের সংবাদ প্রচার করা হয়। এঘটনাটি ঢাকতে অভিযুক্ত অধ্যক্ষ একরামুল হক ও অপর অভিযুক্ত শিক্ষকগণ নিজেদের অপরাধ আড়াল করতে অত্র কলেজ মাঠে মানববন্ধনের নাটক করেন। এরপর আজ ১৫ মে বুধবার ঘটনাটি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় এ তদন্তের দায়িত্ব প্রদান করা হয়।

তদন্তের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবির জানান, আমাকে উক্ত ঘটনায় তদন্তের দায়িত্ব প্রদান করেছেন তদন্ত শেষে বলা যাবে ঘটনাটি সত্যতা সম্পর্কে।

এবিষয়ে জেলা প্রশাসক মো. আব্দুল মতিন জানান,তুলসীঘাট শামসুল হক ডিগ্রী কলেজের ঘটনাটির নিয়ে বুধবার আলোচনা করে অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবির কে তদন্তের দায়িত্ব প্রদান করা হয়েছে এবং ১০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানে নির্দেশ প্রদান করা হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।



⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান