বেলকুচিতে গৃহবধূ হত্যা চেষ্টাকারী সেই ঘাতক স্বামী গ্রেফতার

S M Ashraful Azom
বেলকুচিতে গৃহবধূ হত্যা চেষ্টাকারী সেই ঘাতক স্বামী গ্রেফতার
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে গৃহবধূ রুপা হত্যার চেষ্টাকারী ঘাতক স্বামী বুদ্দু শেখকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার রাতে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেয়াশিয়া গ্রাম থেকে ঘাতক স্বামী বুদ্দু শেখকে গ্রেফতার করে পুলিশ। সে ঐ গ্রামের মৃত হানিফ শেখের ছেলে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে বেলকুচি পৌর এলাকার চরচালা গ্রামে ভাড়াটিয়া বাসায় বুদ্দু তার স্ত্রী রুপাকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। পরে আহত রুপার বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে থানায় হত্যা চেষ্টার মামলা করেন। মামলার প্রেক্ষিতে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুপার ঘাতক স্বামী বুদ্দুকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান