আগামিকাল দেশে পৌছেবেন প্রধানমন্ত্রী

S M Ashraful Azom
আগামিকাল দেশে পৌছেবেন প্রধানমন্ত্রী
সেবা ডেস্ক: যুক্তরাজ্যে সরকারি সফর শেষে আজ শুক্রবার সন্ধ্যায় দেশের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টায় (স্থানীয় সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করবে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দা মুনা তাসনীম। শনিবার সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর সময়সূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবুল মোমেন, প্রধানমন্ত্রীর বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রমুখ।

গত ১ মে সরকারি সফরে যুক্তরাজ্যে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান