বেলকুচিতে গাঁজাসহ যুবক আটক

S M Ashraful Azom
বেলকুচিতে গাঁজাসহ যুবক আটক
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ৪০ গ্রাম গাঁজাসহ মোহাব্বত আলী (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দুলগাগড়া খালী ঈদগাঁ মাঠ সংলগ্ন থেকে মোহাব্বত আলীকে ৪০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। সে একই ইউনিয়নের কলাগাছি গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থারার একটি টিম দুলগাগড়া খালি গ্রামে অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ মোহাব্বত নামের এক যুককে আটক করেছে। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।


⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান