ইউএনওরা পাচ্ছেন কোটি টাকার বিলাসবহুল গাড়ি!

S M Ashraful Azom
ইউএনওরা পাচ্ছেন কোটি টাকার বিলাসবহুল গাড়ি!
সেবা ডেস্ক: সরকারের অতিরিক্ত সচিব ও এ পর্যায়ের কর্মকর্তারা যে ধরনের গাড়ি ব্যবহার করেন, সে ধরনের গাড়ি মাঠ প্রশাসনের জুনিয়র কর্মকর্তাদের জন্য কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) পাচ্ছেন বিলাসবহুল গাড়ি।

কোনো দরপত্র আহ্বান না করে সরাসরি ক্রয় পদ্ধতিতে আপাতত ১০০টি গাড়ি কেনা হবে। দীর্ঘ সময় লাগার অজুহাতে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কেনার পথে না হাঁটার পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি।

বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে কমিটির বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, বৈঠকে ইউএনওদের জন্য ৫৬ লাখ ৮৭ হাজার টাকার গাড়ি কেনার পরিকল্পনা ছিল অর্থ মন্ত্রণালয়ের। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৯১ লাখ ৬৬ হাজার টাকার পাজেরো স্পোর্টস কিউ এক্স মডেলের গাড়ি কেনার প্রস্তাব চূড়ান্ত হয়েছে। এরইমধ্যে প্রস্তাবটি অনুমোদনের জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতেও পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) দুলাল কৃষ্ণ সাহা বলেন, ইউএনওদের জন্য নতুন কেনা গাড়িগুলো হবে শক্তিধর, সুপরিসর ও পর্যাপ্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ফোর হুইল ড্রাইভের। প্রস্তাবটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পাওয়ার পরপরই ক্রয় প্রক্রিয়া শুরু হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে গাড়িগুলো কেনার কথা রয়েছে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান