বকশীগঞ্জে উপজেলা পরিষদের স্যানিটারী ল্যাট্রিন বিতরণ

S M Ashraful Azom
বকশীগঞ্জে উপজেলা পরিষদের স্যানিটারী ল্যাট্রিন বিতরণ
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ২০১৮-২০১৯ অর্থ বছরের রাজস্ব তহবিল হতে বরাদ্দকৃত অর্থে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদের উদ্যোগে ৬ মে সোমবার দুপুর ১ টায় মেরুরচর ইউনিয়নের ১,২ ও ৩ ওয়ার্ডের ৭০ টি হতদরিদ্র পরিবারের মাঝে এসব ল্যাট্রিন বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

ল্যাট্রিন বিতরণ কালে এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. আঃ গনি, উপজেলা পরিষদের সদস্য ফেরদৌসী বেগম , উপজেলা চেয়ারম্যানের সিএ আবুল কালাম আজাদ সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ উপজেলায় শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে হতদরিদ্রদের মাঝে পর্যায়ক্রমে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।


⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান