আফ্রিকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ১৬

S M Ashraful Azom
আফ্রিকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ১৬
সেবা ডেস্ক: আফ্রিকার দেশ মাদাগাস্কারে একটি স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে পদদলিত হয়ে শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন।

বুধবার দেশটির রাজধানী আন্তানানারিভোর স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের সামরিক কুচকাওয়াজ শেষে স্টেডিয়াম ছাড়ার পথে এ ঘটনা ঘটে।

নিহত ১৬ জনের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এতে তিন শিশুও রয়েছে, যারা বাবা মায়ের সঙ্গে কনসার্ট দেখার জন্য এসেছিল।
এদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিচার্ড রাকোটোনিরিনা জানিয়েছেন, কী কারণে পদদলনের এ ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়।

জানা যায়, ওই কুচকাওয়াজের পর লোকজন স্টেডিয়াম ছেড়ে যাওয়ার সময় পুলিশ ফটকগুলো আটকে রাখে। এ সময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।

দেশটির প্রেসিডেন্ট এন্ড্রি রাজেওলিনা সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছিলেন। পরে তিনি হতাহতদের দেখতে হাসপাতালে যান। তিনি আহতদের চিকিৎসার ব্যয় বহন করার ঘোষণা দেন। এর আগে সেপ্টেম্বরেও এ স্টেডিয়ামেই এমন দুর্ঘটনায় একজন নিহত ও ৩০ জন আহত হয়েছিলেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান