গাইবান্ধা পৌরসভার ৮০ কোটি ৯৩ লাখ টাকার বাজেট ঘোষণা

S M Ashraful Azom
গাইবান্ধা পৌরসভার ৮০ কোটি ৯৩ লাখ টাকার বাজেট ঘোষণা
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের ৮০ কোটি ৯৩ লাখ টাকার বাজেট বৃহস্পতিবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

এ উপলক্ষে পৌর মেয়র অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনের সভাপতিত্বে বাজেটের উপর বক্তব্য রাখেন প্যানেল মেয়র জি এম চৌধুরী মিঠু, মোঃ মতলুবর রহমান ও মোঃ তানজিমুল ইসলাম পিটার, সংরক্ষিত আসনের কাউন্সিলর মোছাঃ লাকী সুলতানা, সেলিনা আক্তার রত্না, দিলরুবা  পারভিন ঝর্না, কাউন্সিলর মোঃ কামাল আহম্মেদ, মোঃ কামাল হোসেন, মোঃ রকিবুল হাসান, শহীদ আহম্মেদ, আব্দুল মতিন সেলিম ও মোঃ ইউনুস আলী শাহীন।

ওই বাজেট সভায় বাজেট ঘোষণার সময় গাইবান্ধা পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বাজেটটি উপস্থাপন করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা।

বাজেটে রাজস্ব খাতে আয় বাবদ ১৫ কোটি ৪৩ লাখ টাকা, উন্নয়ন আয় বাবদ ৬৫ কোটি ৫০ লাখ টাকা উলে­খ করা হয়েছে। অপরদিকে বাজেটে ব্যয় বাবদ রাজস্ব খাতে ১৫ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা, উন্নয়ন খাতে  ৬৫ কোটি ৫০ লাখ টাকা ধরা হয়েছে। এছাড়া উদ্বৃত্ত দেখানো হয়েছে ১২ লাখ ৮০ হাজার টাকা।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান