বেলকুচিতে ১২ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

S M Ashraful Azom
বেলকুচিতে ১২ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ১২ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকার সময় বেলকুচি উপজেলা রান্ধুনীবাড়ি গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত হলেন রান্ধুনী বাড়ি গ্রামের শাহজাহান আলীর ছেলে রাসেল আহম্মেদ ওরফে বাবু (৩৫)। আটকের সময় তার শরীর তল­াশি করে ১২ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রান্ধুনী বাড়ি গ্রাম থেকে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা পাওয়া গেছে। তার নামে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান