ইউএস আর্মি’তে মেজর হিসেবে পদোন্নতি পেলেন বাঙালি মনসুর

S M Ashraful Azom
ইউএস আর্মি’তে মেজর হিসেবে পদোন্নতি পেলেন বাঙালি মনসুর
সেবা ডেস্ক: যুক্তরাষ্ট্রের আর্মির ক্যাপ্টেন থেকে মেজর হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি আমেরিকান ডা. মনসুর আলী। বাংলাদেশি-আমেরিকান হিসেবে সর্বপ্রথম ডা. মনসুর আলী এই কৃতিত্ব অর্জন করেছেন।

৩ জুন টেক্সাসের ফোর্ট হুড আর্মি বেইজের ডারনেল আর্মি মেডিকেল সেন্টারে আর্মি প্রোমোশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মেডিকেল সেন্টারে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত মেডিকেল অফিসার ডা. মনসুর আলী ক্যাপ্টেন থেকে ইউএস আর্মি মেডিকেল কর্পস এর মেজর হিসেবে পদোন্নতি লাভ করেন।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান কর্নেল এম ডি কিম ডিলিও। সাথে ছিলেন মেজর এন্ডারসন এম ডি, সার্জেন্ট টিটারলি প্রমুখ।

মেজর ডা. মনসুর আলীর সেরিমনিতে পরিবার থেকে উপস্থিত ছিলেন তার পিতা কেরামত আলী, স্ত্রী ফাহমিদা আলী ও ছেলে ইব্রাহীম।

জানা যায়, বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী কেরামত আলীর ২য় ছেলে মনসুর আলী বাবা-মায়ের সঙ্গে অভিবাসী হয়ে ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে আসেন।

ডা. মনসুর আলী যুক্তরাষ্ট্র আর্মির মেজর পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করায় প্রবাসীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান