বেলকুচিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

S M Ashraful Azom
বেলকুচিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ রবিউল ইসলাম রবি (২৩) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কান্দাপাড়া বাজার এলাকার হাজী আব্দুল হামিদের চাতাল সংলগ্ন থেকে গাঁজা বিক্রয় করার সময় রবিউল ইসলাম রবি (২৩) কে ৪০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। সে ঐ এলাকার মৃত ছানোয়ার হোসেনের ছেলে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিত কান্দাপাড়া বাজার এলাকা থেকে গাজা বিক্রির সময় ৪০ গ্রাম গাঁজাসহ রবিকে আটক করা হয়। সে বিভিন্ন স্থানে গাঁজা বিক্রয় করে আসছে। তার নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান