এরশাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন

S M Ashraful Azom
এরশাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন
সেবা ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। বুধবার সকালে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। চলতি বছরের শুরুতেও তিনি শারীরিক অসুস্থতায় সিএমএইচে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন। জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, সকালে এরশাদের শারীরিক অবস্থার অবনতি হলে সিএমএইচে নেওয়া হয়। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে জাপা চেয়ারম্যানকে।

একাদশ জাতীয় নির্বাচনের আগে আগে গত ২০ নবেম্বর মনোনয়ন প্রত্যাশীদের সামনে সবশেষ আনুষ্ঠানিক বক্তব্য রাখেন এরশাদ। এরপর অসুস্থতার কারণে আর কোনো কর্মসূচিতে অংশ নেননি তিনি। ৬ ডিসেম্বর গাড়িতে করে অফিসের সামনে এলেও সেখানে বসে কথা বলেই চলে যান।

গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ। ভোটের মাত্র ৩ দিন আগে ২৬ ডিসেম্বর দেশে ফিরলেও নির্বাচনী ক্যাম্পেইনে যোগ দেননি। এমনকি নিজের ভোটও দিতে যেতে পারেননি সাবেক এই রাষ্ট্রপতি। অসুস্থ অবস্থার স্পিকারের কক্ষে হুইল চেয়ারে বসে আলাদাভাবে শপথ নেন এরশাদ। ২০ জানুয়ারি ফের সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য। সেখান থেকে ফেরেন ৪ ফেব্রুয়ারি। তবে এখনও কোন রাজনৈতিক কর্মসূচিতে তাকে দেখা যায়নি। সংসদ অধিবেশনে মাত্র একদিনের জন্য হাজির হয়েছিলেন তাও হুইল চেয়ারে ভর করেই।

অনেক দিন ধরেই অনেকটাই জনসম্মুক্ষে আসছেন না সাবেক এই রাষ্ট্রপতি। হাসপাতাল ও বাসার মধ্যেই সীমাবদ্ধ তার দৈনন্দিন জীবন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান