বকশীগঞ্জে সাংবাদিকদের উপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

S M Ashraful Azom
বকশীগঞ্জে সাংবাদিকদের উপর হামলার বিচার দাবিতে মানববন্ধন বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের সিনিয়র সাংবাদিক মোস্তফা মনজুর উপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে এবং বকশীগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে রোববার বেলা ১১ টায় প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম , সাংবাদিক রাজ্জাক মাহমুদ, সাংবাদিক এসএম আশরাফুল আজম, সাংবাদিক আফজাল শরীফ, সাংবাদিক রকিবুল হাসান বিদ্রোহী, সরকার আকতার হোসেন , ইউপি সচিব শরিয়তুজ্জামান, প্রকৌশলী আনিছুর রহমান শাহীন, প্রকৌশলী নুরুল আমিন ।

মানববন্ধনে বকশীগঞ্জ সহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ সাংবাদিকদের নির্বিঘেœ পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরির দাবি জানান। একই সঙ্গে জামালপুর জেলা সহ বকশীগঞ্জের সাংবাদিকদের  উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান