ঝিনাইদহে শুটারগানসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

S M Ashraful Azom
ঝিনাইদহে শুটারগানসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
সেবা ডেস্ক:  ঝিনাইদহ সদরে দেশীয় তৈরি ওয়ান শুটারগান গুলিসহ শাহরিয়ার আহম্মেদ সোহাগ (২৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাকে কোরাপাড়া গ্রাম থেকে আটক করা হয়। সে ওই গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে কোরাপাড়া গ্রামে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। সে সময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে শাহরিয়ার আহম্মেদ সোহাগকে আটক করা হয়।

পরে তার স্বীকারক্তি মোতাবেক ওই গ্রামের জনৈক নাজিম মেম্বরের পরিত্যাক্ত টিনের ঘর থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার নামে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান