চার লাখ টাকা ঈদ সালামি পেয়েছেন মাহি

S M Ashraful Azom
চার লাখ টাকা ঈদ সালামি পেয়েছেন মাহি
সেবা ডেস্ক: বিয়ের পর মাহিয়া মাহি প্রতিটি ঈদ শ্বশুরবাড়িতে কাটিয়েছেন। এবারের ঈদেও আছেন সেখানে। একান্নবর্তী পরিবারের বড় বউ মাহি। আদর ও আবদারের কমতি নেই। চাওয়ার চেয়ে পাওয়াটাই এগিয়ে থাকে সব সময়। সালামিও পান বড় অঙ্কের। তবে এত দিন সে কথা বলেননি কাউকে। এবার বললেন কালের কণ্ঠকে।

নিজের শ্বশুর-শাশুড়ি থেকে শুরু করে চাচাশ্বশুর, ফুফাশ্বশুর, আপু-দুলাভাই—সব মিলিয়ে প্রায় চার লাখ টাকা সালামি পেয়েছেন মাহি। তবে তাঁকে দেবর-ননদদেরও সালামি দিতে হয়েছে! সেই অঙ্কটাও নেহাত কম নয়, প্রায় তিন লাখ টাকা!

মাহি বলেন, ‘জীবনে এত আনন্দ আগে পাইনি কখনো। অপুকে বিয়ে করে নতুন একটা জীবন পেয়েছি। সালামিটা বড় কথা নয়, আমাকে বউমা হিসেবে শ্বশুরবাড়ির সবাই যে পরিমাণ ভালোবাসেন তা অনেক মেয়েই পায় না। আমি পৃথিবীর সবচেয়ে সুখী একজন নারী। যেমন ক্যারিয়ার পেয়েছি তেমন সুন্দর একটি পরিবারও পেয়েছি।’

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান