সানন্দবাড়ীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

S M Ashraful Azom
সানন্দবাড়ীতে এক ব্যক্তির লাশ উদ্ধার
সানন্দবাড়ী প্রতিনিধি:  দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সবুজপাড়া গ্রামের পাট খেত থেকে শুক্রবার রাতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সানন্দবাড়ীর তদন্ত কেন্দ্রের পুলিশ। নিহত ব্যক্তি সানন্দবাড়ী সবুজপাড়া জালু সেখের পুত্র দুলাল হোসেন (৩৫) ।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান গত ৬ জুন রাতে খাবার শেষে স্ত্রী সন্তান নিয়ে থাকার ঘরে শুয়ে পড়ে। ঘুম ভাঙ্গলে স্ত্রী দেখে তার স্বামী ঘরে নেই। শশুর শাশুড়ী সহ আশপাশের লোকজন দিন ব্যাপী খোজা খোজির পর কোথায় পায়নি।

সাবেক মেম্বার সৈয়দজ্জামান সাংবাদিকদের জানান, বিকালে গ্রামের ২০/২৫ জন বাড়ীর আশপাশ এলাকায় খোজা খোজির করে পাট খেতে লাশ দেখতে পেয়ে গ্রামের লোকজন পুলিশকে খবর দেয়। সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ শুক্রবার রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে। পরের দিন লাশ ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠায়। ময়না তদন্ত রিপোর্ট এলে জানা যাবে হত্যার কারন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান