বকশীগঞ্জে পণ্য প্রদর্শন ও কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত

S M Ashraful Azom
বকশীগঞ্জে পণ্য প্রদর্শন ও কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও যুবদের কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত হয়েছে।

দাতা সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের আয়োজনে গতকাল বুধবার সকাল ১১ টায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

এ সময় উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎনা আক্তার, বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।

মেলার উদ্বোধন শেষে ইউএনও এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেলার স্টল পরিদর্শন করেন।

নারীদের উৎপাদিত পণ্যের প্রদর্শনীর ১০ টি স্টল এবং কর্মসংস্থান মেলার ১০ টি স্টল প্রদর্শন করা হয়।
জানা গেছে, উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে কর্ম এলাকার ৪০ টি সিবিও’র আওতাধীন নারী ও যুবদের বিভিন্ন ধরনের আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করণের জন্য বিভিন্ন ভোকেশনাল এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এসব সিবিও’র নারীদের অথনৈতিক উন্নয়ন, অন্যদের উদ্বুদ্ধ করণ এবং প্রচারণার জন্য এই মেলার আয়োজন করা হয়।

অর্থনৈতিক উন্নয়নে নারীরা প্রকল্পের মাধ্যমে পরিবেশ বান্ধব কৃষি চাষাবাদ , ডেইরী এবং হাঁস ভেল্যুচেইন, সমন্বিত খামার ব্যবস্থাপনায় উৎপাদিত পণ্য মেলায় প্রদর্শন করে।  অপরদিকে যুবক ও যুবতীদের বিভিন্ন কর্মসংস্থানের সৃষ্টির জন্য প্রশিক্ষণ ও তাদের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির জন্য তরুনীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান