বকশীগঞ্জে অতিরিক্ত বাস ভাড়া নেয়ায় জরিমানা

S M Ashraful Azom
বকশীগঞ্জে অতিরিক্ত বাস ভাড়া নেয়ায় জরিমানা
সেবা ডেস্ক: বকশীগঞ্জ হতে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া দাবি করার অভিযোগের ভিত্তিতে গতকাল রবিবার রাতে বকশীগঞ্জ বাস কাউন্টারসমূহে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

আদালত পরিচালনাকালে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ‘প্রিয় এক্সপ্রেস’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বর্ণিত বাস মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

তাছাড়া, অতিরিক্ত আদায়কৃত ভাড়ার অর্থ তাৎক্ষণিকভাবে প্রত্যকে যাত্রীকে ফেরত দেয়া হয়। সকল প্রকার ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসন, বকশীগঞ্জ তৎপর রয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান