সুন্দরগঞ্জে বাঁশঝাড় থেকে লাশ উদ্ধার

S M Ashraful Azom
সুন্দরগঞ্জে বাঁশঝাড় থেকে লাশ উদ্ধার
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ঝিনিয়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে শনিবার সকালে নিখিল চন্দ্র বর্মণ (৪৮) নামে একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখিল চন্দ্র ওই গ্রামের মৃত ক্ষেত্র মোহন বর্মণের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান,গতকাল ৭ জুন শুক্রবার রাত থেকে নিখিল চন্দ্র নিখোঁজ হয়। পরে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ের একটি বাঁশের সঙ্গে তার গলায় শার্ট পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান