গাড়ি থামিয়ে চা-নাস্তা করে যানজট সৃষ্টি : সেতুমন্ত্রী

S M Ashraful Azom

সেবা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাসের চালক ও তার সহকারীরা রাস্তার পাশে গাড়ি থামিয়ে চা-নাস্তা করায় ঈদযাত্রায় টাঙ্গাইলে কয়েক ঘণ্টা যানজট ছিল।

সোমবার সকালে মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে সাংবাদিকরা ঢাকা হয়ে উত্তরবঙ্গের পথে টাঙ্গাইলে বেশ কয়েক ঘণ্টা যানজটের কারণ জানতে চাইলে জবাবে ওবায়দুল কাদের বলেন, রাস্তার পাশে গাড়ি রেখে দীর্ঘক্ষণ চালক ও  শ্রমিকরা খাওয়া-দাওয়া করায় টাঙ্গাইলে বড় যানজট তৈরি হয়। এছাড়া আর তেমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মহাসড়কে দুর্ঘটনা রোধে ইজিবাইক বা সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, হাইওয়ে থেকে ওসব যানবাহন বন্ধ করতে বিকল্প পথে যেতে হবে। হাইওয়েতে এখন এসব যান চলাচল অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। আমরা বিকল্প ভাবছি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান