শুটিংয়ে গুরুতর আহত বুবলী

S M Ashraful Azom
শুটিংয়ে গুরুতর আহত বুবলী
সেবা ডেস্ক: রাজধানী ঢাকার ইমপালস হাসপাতালে শুটিং চলছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ চলচ্চিত্রের। শুটিংয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে অংশ নিয়েছিলেন দর্শকপ্রিয় নায়িকা শবনম বুবলী। কিন্তু এই শুটিং চলাকালীন সময়ে গুরুতর আহত হয়েছেন বুবলী।

তিনি বলেন, রাজধানীর ইমপালস হাসপাতালে দুপুর থেকে চলছিল ছবির শুটিং। সেখানে আমার মাথায় আঘাত লাগে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইমপালস হাসপাতালের জরুরি বিভাগের গেটে এমন ঘটনা ঘটে।

দৃশ্যটি ছিল, হাসপাতালের জরুরি বিভাগে অসুস্থ বুবলীকে কাঁধে করে নিয়ে আসবেন শাকিব খান। এ দৃশ্য করতে গিয়ে শাকিব খানের কাঁধ থেকে গ্লাসে দরজা ঠেলে ভেতরে আসার সময় বুবলী মাথার বাম পাশে আঘাত পান। আঘাতে রক্তক্ষরণ হলে চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা দেন। আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে।

বুবলীর আঘাতের সময় শুটিং সেটে ছিলেন পরিচালক জাকির হোসেন রাজু, অভিনেত্রী সাবেরি আলম, নাজিবা বাশার প্রমুখ।

‘মনের মতো মানুষ পাইলাম না’ চলচ্চিত্রটি প্রযোজনা করছেন দেশ মা‌ল্টিমি‌ডিয়া। এর সা‌র্বিক তত্ত্বাবধা‌নে আছেন যুবলী‌গ ঢাকা মহানগর দ‌ক্ষিণের সভাপ‌তি ইসমাইল চৌধুরী সম্রাট।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান