ব্লাউজ বিহিন শাড়ি পরে ভাইরাল প্রিয়াঙ্কা

S M Ashraful Azom
ব্লাউজ বিহিন শাড়ি পরে ভাইরাল প্রিয়াঙ্কা
সেবা ডেস্ক: বলিউড ও হলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া গত বছর নিক জোনাসনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আর বিয়ের পর থেকেই বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তার। কিছুদিন আগে মেটগালা ফ্যাশন ইভেন্টে সাজের জন্য নেটিজেনরা সমালোচনার ঝড় তুলেছিলেন। যদিও সেই সমালোচনা কতটা যুক্তিযুক্ত ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্ক তাড়া করা শুরু করল প্রিয়ঙ্কাকে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। ছবিটি  বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ইনস্টাইল’-এর জুলাই সংখ্যার প্রচ্ছদ ছবি হিসাবে ঠাঁই পেয়েছে। সেই ছবিতে প্রিয়ঙ্কাকে দেখা যাচ্ছে নতুন স্টাইলে। ব্লাউজ ছাড়াই এক নতুন ভঙ্গিতে শাড়ি পড়েছেন তিনি।

আর তাঁর এই ভাবে শাড়ি পরা নিয়েই নতুন বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রচলিত ভারতীয় প্রথায় ব্লাউজের সঙ্গে শাড়ি না পরায় অনেকেরই তোপের মুখে পড়েছেন প্রিয়ঙ্কা। দেশীয় সংস্কৃতিকে তিনি অপমান করেছেন বলেও অভিযোগ অনেকের। তবে শুধু মাত্র নিন্দা নয়। বলিষ্ঠ ভাবে শাড়িকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য নেটিজেনদের একাংশ প্রিয়ঙ্কার সাহসিকতার প্রশংসাও করেছেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান