নালিতাবাড়ীতে ৭০পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

S M Ashraful Azom
0
নালিতাবাড়ীতে ৭০পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সেবা ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

২৩ জুলাই মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রানীগাঁও এলাকায় শেরপুর-নালিতাবাড়ী সড়কে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছেন সদর উপজেলার চৈতনখিলা বটতলা এলাকার সিদ্দিক মহুরীর ছেলে আঙ্গুর মিয়া (২৫) ও নকলা উপজেলার জালালপুর এলাকার হেকমত আলীর ছেলে আকিদুল (২৮)।

জানা যায়, নালিতাবাড়ী উপজেলার রাণীগাঁও এলাকা থেকে আঙ্গুর ও আকিদুল উপজেলা শহরে বিক্রি করার উদেশ্যে ইয়াবা বহন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশী করে ৭০ পিচ ইয়াবা পাওয়া যায়।

এ ব্যাপারে শেরপুর ডিবি পুলিশের এসআই নজরুল ইসলাম খান বলেন, ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top