যুবতী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

S M Ashraful Azom
যুবতী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: তরুণীকে অপহরণ করে ধর্ষণের দায়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের  লক্ষ্মীপুর গ্রামের মোঃ আব্দুস সোবাহানের বখাটে ছেলে উজ্জল হোসেন (৩৮) কে বুধবার দুপুরে আদালত যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।

একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদ দিয়েছেন।
সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মোঃ নাজির ওই আসামীর অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০০৪ সালের ৯ অক্টোবর সন্ধ্যায় বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের খামারউল্লাপাড়া গ্রামের ১৯ বছরের এক তরুণীকে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যান উজ্জল। পরে তাকে দৌলতপুর সিনেমা হলের পেছনে একটি বাড়িতে নিয়ে ৫দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই তরুণী বাদী হয়ে উজ্জলকে একমাত্র আসামি করে বেলকুচি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে অভিযুক্ত আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে বেলকুচি থানা পুলিশ। দীর্ঘ শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় এ দিন আসামির অনুপস্থিতিতেই বিচারক এ রায় প্রদান করেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান