বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষি যন্ত্রপাতি বিতরণ

S M Ashraful Azom
বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষি যন্ত্রপাতি বিতরণ
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজী প্রোগ্রাম (এনএটিপি-২) এর আওতায় সিআইজির মাধ্যমে কৃষক-কৃষাণীদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

৭ জুুলাই রোববার বিকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে পাওয়ার টিলার মেশিন ও ধান মাড়াই মেশিন ও অন্যান্য কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

কৃষি যন্ত্রপাতি বিতরণ কালে সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, জামালপুর কৃষি সম্প্রারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. হযরত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শহীদুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুর রহিম, মোহাম্মদ ফজলুল হক সহ উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিলক্ষিয়া ইউনিয়নের সিআইজির সমিতির সদস্যদের ৩০ শতাংশ অর্থ এবং সরকারের ৭০ শতাংশ অনুদানে কৃষি যন্ত্রপাতি গুলো বিতরণ করা হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান