এডিস মশার লার্ভা ভবনে, ভবন মালিককে জরিমানা

S M Ashraful Azom
এডিস মশার লার্ভা ভবনে, ভবন মালিককে জরিমানা
সেবা ডেস্ক: রাজধানী ঢাকার শান্তিনগরের একটি ভবন থেকে এডিস মশার লার্ভা পাওয়ায় মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
মঙ্গলবার স্কাই ভিউ ফাউন্ডেশন নামে ওই ভবনে মশা নিধন কার্যক্রম চালিয়ে এ জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ভবনটির মালিককে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

মেয়র সাঈদ খোকনের উপস্থিতিতে দুপুরে শান্তিনগর এলাকার বেশ কিছু ভবনে মশা নিধন কার্যক্রম চালায় ডিএসসিসি।

মেয়র জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মশা নিধনে নতুন ওষুধ আনার প্রক্রিয়া চলছে। দ্রুততম সময়ে কার্যকর ওষুধ সংগ্রহ করা হবে। প্রয়োজনে তা বিমানে করে আনা হবে।

তিনি বলেন, এ ক্ষেত্রে জনগণের সহোযোগিতা খুবই জরুরি। ৫৭টি ওয়ার্ডে মশা নিধনের অভিযান অব্যাহত থাকবে। নির্বাহী কর্মকর্তা কোথাও মশার লার্ভার স্থান পেলে ব্যবস্থা নেবেন।

মশা নিধন অভিযানে নিজের সর্বশক্তি দিয়ে মাঠে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান