বেলকুচিতে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

S M Ashraful Azom
Balochchi drug dealer arrested with Yaba
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ২০ পিস ইয়াবা সহ শফিকুল ইসলাম শফি (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় পৌর এলাকার মুকুন্দগাঁতী বাজার এলাকা থেকে তাকে ২০ পিস ইয়াবা সহ আটক করে থানা পুলিশ। আটকৃত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম পৌর এলাকার চর চালা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। আটকের সময় তার শরীর তল্লাশি করে ২০ পিস ইয়াবা জব্দ করে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে এই প্রতিবেদককে জানান, মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম নামের মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান