পহেলা আগস্ট থেকে সারাদেশের সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

S M Ashraful Azom
পহেলা আগস্ট থেকে সারাদেশের সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা
সেবা ডেস্ক: মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে জ্বালানি বিষয়ে সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে উক্ত মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম বলেছেন, আগামী পহেলা আগস্ট থেকে সারাদেশের সকল সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। তবে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, আমরা শিল্পকারখানাগুলোতে গ্যাস সংযোগের ক্ষেত্রে অনেকটাই সহজীকরণ করেছি। আগে কোনো শিল্প কারখানায় গ্যাস সংযোগ পেতে অনেক জটিলতা ছিল, এমনকি এ সংক্রান্ত নথিপত্র মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত আসতো।

তিনি আরো বলেন, বর্তমানে আমরা নির্দেশনা দিয়েছি আঞ্চলিক অফিস থেকেই এ সংযোগের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

সচিব বলেন, বর্তমানে আমাদের দেশে সিএনজি ফিলিং স্টেশন এবং গৃহস্থালীতে যে গ্যাস ব্যবহৃত হয় তা বেশি মূল্যে বিদেশ থেকে আমদানি করা। আমরা এই দুই খাতে বেশি মূল্যে সিএনজি গ্যাস ব্যবহারের ক্ষেত্রে অনুৎসাহিত করছি। এর বিকল্প হিসেবে দামে সাশ্রয়ী অটো গ্যাস ব্যবহারের জন্য উৎসাহিত করতে চাই।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান