কক্সবাজারে জেলের জালে বিরল প্রজাতির মাছ

S M Ashraful Azom
Cox is a rare species of fish in the prison
সেবা ডেস্ক: কক্সবাজারের জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি মাছ। এ মাছটিকে পাখি মাছ ও গোলপাতা মাছ হিসেবেই চেনে সবাই। তবে গোলপাতা মাছ হিসেবেই বেশি পরিচিত। মাছটি লম্বায় ৫ ফুট।

শনিবার সকালে বরগুনার পাথরঘাটায় দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে এ মাছটি জেলেরা নিয়ে আসেন।

মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী মিরাজ হোসেন মাছটি মাত্র দুই হাজার টাকায় কিনে নেন। পরে তিনি ওই মাছটি ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পাঠান।

ব্যবসায়ী মিরাজ হোসেন জানান, স্থানীয় পর্যায়ে এই মাছটির চাহিদা কম থাকায় কমমূল্যে ক্রয় করা হয়। ঢাকায় মাছটি কেজিপ্রতি ৩০০-৪০০ টাকায় বিক্রি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাগরে একসময় এ মাছটি প্রচুর পাওয়া গেলেও এখন খুব একটা দেখা যায় না।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান