বিয়ের পিঁড়িতে বসেছেন ক্রিকেটার লিটন দাস

S M Ashraful Azom
 বিয়ের পিঁড়িতে বসেছেন ক্রিকেটার লিটন দাস
সেবা ডেস্ক: সতীর্থদের শ্রীলংকায় রেখে বিয়ের পিঁড়িতে বসলেন ক্রিকেটার লিটন দাস। ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত পারফরম করা লিটন দাস শ্রীলংকা সফরে যাননি। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করায় তোড়জোড় থাকায় এ সফর মিস করেছেন তিনি।

লিটন দাসের বিয়েটা কিছুক্ষণ আগে হয়ে গেছে। রোববার সকালের দিকে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ে হয়। আজ রাতে সেখানেই তার বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠান হবে।

বৌভাতে লিটন দাস মিস করবেন তার সতীর্থদের। তার বৌভাত অনুষ্ঠানের সময় তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ-সৌম্য-সাব্বিরা শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে থাকবেন।

লিটন যাকে বিয়ে করেছেন তার নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিত। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। জীবনসঙ্গী হিসেবে লিটন যাকে বেছে নিয়েছেন, তার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসা দুজনের কিছু ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে ছবিগুলোতে লাইক দিচ্ছেন।

এর আগে নিউজিল্যান্ড সিরিজ শেষে ধর্মীয় রীতিতে লিটন দাসের আশীর্বাদ সম্পন্ন হয়। সে সময় দিনাজপুর শহরে নিজের বাড়িতে এই আয়োজন সম্পন্ন হয়। আশীর্বাদে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ৭ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, লিটনের বিয়ে। এ কারণে তাকে স্কোয়াডে রাখা হচ্ছে না।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান