ধুনটে বিধবাকে শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ

S M Ashraful Azom
ধুনটে বিধবাকে শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ভানু বেগম (৬৫) নামে এক বিধবাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। ভানু বেগম উপজেলার চৌকিবাড়ি গ্রামের মৃত গোলাম হোসেন মন্ডলের স্ত্রী।

বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বিধবা বাদী হয়ে একই গ্রামের আব্দুল জাব্বারের ছেলে বুলু মন্ডল (৪৫) ও তার ছেলে রুবেল মন্ডলের (২২) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, হতদরিদ্র বিধবা ভানু বেগমের সাথে কৃষক বুলু মন্ডলের জমিজমা নিয়ে পূর্ব থেকে বিরোধ রয়েছে। এ অবস্থায় বুলু মন্ডল ও তার ছেলে রুবেল মন্ডল বুধবার বিকেল ৩টার দিকে বিধবার জমি থেকে ঘাষ কেটে নিতেছিল। এ সময় বাধা দিলে বুলু মন্ডল ও তার ছেলে বিধবাকে মারপিটের এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।

এ সময় স্বজনরা ঘটনাস্থল থেকে আহত বিধবাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছে। এ ঘটনায় বুধবার সন্ধ্যার দিকে ওই বিধবা বাদী হয়ে বুলু মন্ডল ও তার ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রিপন কুমার বলেন, ভানু বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নি রয়েছে। তাকে চিকিৎসাপত্র দেওয়া হয়েছে।

ধুনট থানার ডিউটি অফিসার ও সহকারী উপ-পরিদর্শক আব্দুস ছালাম বলেন, বিধবার লিখিত অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান