ধুনটে মাকে আটকের সংবাদ পেয়ে থানায় হাজির ধর্ষক

S M Ashraful Azom
ধুনটে মাকে আটকের সংবাদ পেয়ে থানায় হাজির ধর্ষক
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় মাকে আটকের সংবাদ পেয়ে স্বেচ্ছায় থানায় হাজির হলো ধর্ষন মামলার প্রধান আসামী বকুল হোসেন মন্ডল (২৩)। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধুনট থানায় পৌছলে ধর্ষন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

বকুল হোসেন উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের অফফের আলীর ছেলে। বকুল হোসেনের ধর্ষনের শিকার হয়ে এক স্কুলছাত্রী পুত্র সন্তান প্রসব করেছে। এ ঘটনায় মামলার প্রধান আসামী বকুল পলাতক ছিল। 

এদিকে বকুলকে গ্রেপ্তারের কৌশল হিসেবে তার মা কহিনুর খাতুনকে ৭জুলাই দুপুরে নিজ বাড়ি থেকে আটক করে। থানায় আটক মা ৪ দিন ধরে মোবাইল ফোনে ছেলের সাথে যোগাযোগ করে। অবশেষে মায়ের ভালবাসার টানে থানায় হাজির হলে তার মাকে ছেড়ে দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষনের শিকার মেয়েটি কৈয়াগাড়ি গ্রামে নানা রশিদ মন্ডলের বাড়ি থেকে স্থানীয় বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়তো। বিয়ের প্রলোভনে বকুল হোসেন স্কুলছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২০১৮ সালের ১৫ এপ্রিল বিকেলে বকুল মেয়েটির ঘরে ঢুকে ধর্ষনের সময় ধরে ফেলে নানা। ঘটনাটি প্রকাশ করার ভয় দেখিয়ে একই সময় নানা রশিদ মন্ডলও নাতনিকে ধর্ষন করে।

ধর্ষনে মেয়েটি অন্তঃসত্বা হলে তার বাবা বাদী হয়ে ২০১৮ সালের ৩ অক্টোবর বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করে (মামলা নং ২৪৩ পি)। ওই মামলায় মেয়েটির নানা রশিদ মন্ডল ও প্রেমিক বকুল হোসেনকে আসামী করা হয়েছে। এ অস্থায় ধর্ষনের শিকার স্কুলছাত্রী ১ জানুয়ারী বাবার বাড়িতে পুত্র সন্তানের জন্ম দেয়। এছাড়া সন্তান প্রসবের পর লোক লজ্জায় মেয়েটি পারিবারসহ গ্রাম ছেড়ে আত্ম গোপনে রয়েছে। 

এদিকে ওই মামলার  ২নং আসামী ধর্ষিতা স্কুলছাত্রীর আপন নানা রশিদ মন্ডলকে (৬২) গত ২৫ জানুয়ারী গ্রেপ্তার করে বগুড়া কারাগারে পাঠিয়েছে পুলিশ। রশিদ মন্ডল উপজেলার যমুনা পাড়ের কৈয়াগাড়ি গ্রামের মুনছের আলীর ছেলে। বর্তমানে সে কারাগারে আটক রয়েছে। 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, ধর্ষন মামলায় ছেলেকে গ্রেপ্তারের কৌশল হিসেবে তার মাকে আটক করা হয়েছিল। বৃহস্পতিবার বকুল হোসেনকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষনে জন্ম নেওয়া সন্তানের পিতৃপরিচয়ের জন্য রশিদ মন্ডলের ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড) পরীক্ষার সম্পন্ন হয়েছে এবং বকুলের ডিএনএ পরীক্ষার প্রস্তুতি চলছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান