রৌমারীতে বানভাসীদের ডিভাইন গ্রুপের ত্রাণ বিতরণ

S M Ashraful Azom
 রৌমারীতে বানভাসীদের ডিভাইন গ্রুপের ত্রাণ বিতরণ
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বন্যা প্লাবিত ১৬টি উচ্চ বিদ্যালয়ের ২’শ ৭০ জন বানভাসী শিক্ষার্থীদের মাঝে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় ডিভাইন গ্রুপের অর্থায়নে এ ত্রাণ বিতরণ করা হয়েছে।

৩১ জুলাই (বুধবার) বেলা ১১টার দিকে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বানভাসী শিক্ষার্থীদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণের প্যাকেটে ছিল চাউল, ডাল, তেল, লবন, গ্যাস লাইট, মোমবাতি, চিড়া ও চিনি। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দ্বীপঙ্কর রায়, ডিভাইন গ্রæপের রংপুরস্থ কুড়িগ্রাম জেলা সমিতির উপদেষ্টা আব্দুল মতিন, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা, কুটিরচর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা আকতার শিউলি প্রমূখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান