ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষানবিশ বৈদ্যুতিক মিস্ত্রি নিহত

S M Ashraful Azom
ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষানবিশ বৈদ্যুতিক মিস্ত্রি নিহত
রফিকুল আলম,ধুনট : বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ইদ্রিস আলী (৩৫) নামে এক শিক্ষানবিশ বৈদ্যুতিক মিস্ত্রি নিহত হয়েছে। নিহত ইদ্রিস আলী উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামের আফছার আলীর ছেলে। সোমবার রাত ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস আলী শিক্ষানবিশ বৈদ্যুতিক মিস্ত্রি। সে কয়েক মাস আগে থেকে বিদ্যুতের কাজ শিখছিল। সোমবার রাতে সে নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগের লাইনে মেরামত কাজ করতে থকে। এসময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্টে ইদ্রিস আলী অচেতন হয়ে পড়ে। তাৎক্ষনিক ভাবে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষনা করেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আশরাফ আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আহত ইদ্রিস আলী স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছার আগেই তার মৃত্যু হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান