হারপিক ও ব্লিচিং পাউডারে মশা ধ্বংস হয় না

S M Ashraful Azom
হারপিক ও ব্লিচিং পাউডারে মশা ধ্বংস হয় না
সেবা ডেস্ক: বাথরুমের বেসিনে হারপিক বা ব্লিচিং পাউডার ঢেলে মশা ধ্বংস করার যে পদ্ধতির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বলা হচ্ছে এ পদ্ধতি কার্যকর নয় বলে জানিয়েছে তথ্য অধিদফতর।

আজ বুধবার অধিদফতরের এক তথ্যবিবরণীতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কয়েকটি অনলাইনে মশা দমন নিয়ে একটি বিভ্রান্তিকর পোস্টের প্রতি সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এতে বেসিনে হারপিক বা ব্লিচিং পাউডার ঢেলে পানি দিয়ে মশার ডিম ও লার্ভা ধ্বংস করার কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়, বিশেষজ্ঞদের মতে, এভাবে এডিস মশা ধ্বংস করা যাবে না। উপরন্তু মানবস্বাস্থ্য, জলজপ্রাণী, উদ্ভিদ, পরিবেশ এবং প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতি ও স্থায়ী বিপর্যয়ের সৃষ্টি করবে। জনগণকে এতে বিভ্রান্ত না হতে অনুরোধ করা হচ্ছে।

এদিকে, এডিস মশার বিস্তার রোধে তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সব সংস্থাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এবং প্রতি তিন দিন পরপর এ পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটরিংয়ের নির্দেশনা দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান