‘সন্দেহ হলে, ৯৯৯ এ কল করুন পুলিশ ব্যবস্থা নেবে’

S M Ashraful Azom
সন্দেহ হলে, ৯৯৯ এ কল করুন পুলিশ ব্যবস্থা নেবে
সেবা ডেস্ক: ঝালকাঠির রাজাপুরে ছেলেধরা গুজব রোধে গণসচেতনতামূলক আলোচনা সভা ও প্রচারপত্র বিতরণ করছে রাজাপুর থানা পুলিশ।

আজ বুধবার সকালে রাজাপুর থানা পুলিশের উদ্যোগে রাজাপুর পাইলট সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচি হয়। পরে ওসি জাহিদ হোসেন সভা শেষে শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিতরণ করেন।

এ সময় ওসি জাহিদ হোসেন বলেন, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এমন গুজবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে কয়েকজন নিহত হয়েছেন।

তিনি আরো বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। এটা দণ্ডনীয় অপরাধ। কাউকে সন্দেহ হলে থানায় খবর দিন অথবা ৯৯৯ এ কল করুন। পুলিশ ব্যবস্থা নেবে। যদি কেউ এ বিষয়ে গুজব ছড়ানোর ও বিশৃংখলা সৃষ্টি করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান