স্বপ্নে যদি নারী আসে? কী কী হতে পারে, জানেন কি?

S M Ashraful Azom
স্বপ্নে যদি নারী আসে কী কী হতে পারে, জানেন কি
সেবা ডেস্ক: মানুষ ঘুমানোর পর অনেকেই স্বপ্ন দেখে। আর মানুষের স্বপ্ন দেখাটাই স্বাভাবিক। স্বপ্ন কখনো মধুর, কখনো ভয়ঙ্কর হয়। কোন স্বপ্নের কি মানে তা ব্যাখ্যা করা সবার পক্ষে সম্ভব হয় না। চলুন জেনে নেয়া যাক স্বপ্নে কোন নারীকে কিভাবে দেখলে ভাগ্যে কি থাকে-

১. কয়েকজন নারীকে দাবা, পাশা বা লুডু খেলতে দেখলে কিছু দিনের মধ্যে ধনী হয়ে যেতে পারেন। উপার্জনের মাধ্যমে প্রচুর অর্থ আয় হতে পারে।

২. কোন নারীকে সাদা পোশাক পরা অবস্থায় দেখলে পেশাগত জীবনে উঁচু অবস্থায় উপনীত হবেন। সেটা চাকরি বা ব্যবসা, যা-ই হোক না কেন।

৩. কোন নারীকে অলংকার উপহার দিলে বা কোন নারী আপনার দেয়া অলংকার নাড়াচাড়া করলে খুব শিগগিরই কোন দাম্পত্য সমস্যার জন্য ঝামেলায় পড়তে পারেন।

৪. কোন নারীকে হাত নেড়ে বিদায় জানালে বা সেই নারীও আপনাকে বিদায় জানালে অচিরেই আপনি অসুস্থ হতে পারেন।

৫. বিয়ের কনেকে কাঁদতে দেখলে অচিরেই আপনার সঙ্গে শ্বশুর বাড়ির সম্পর্কের লোকদের কোন বিবাদ হতে পারে।

৬. নিজের স্ত্রী ছাড়া অন্য নারী আপনাকে আকর্ষণ করলে বা হাসতে হাসতে এগিয়ে আসলে কিছু দিনের মধ্যে বিপদ হতে পারে। যেমন- আপনার কঠোর পরিশ্রমে অর্জিত কোনো সম্মান বা পৈত্রিক সম্পত্তি হাতছাড়া হতে পারে।

৭. কোন নারীকে বিবস্ত্র অবস্থায় দেখলে অচিরেই আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে।

৮. কোন নারীকে স্টেজে বা স্টুডিওতে নাচতে দেখলে অদূর ভবিষ্যতে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হতে পারে।

৯. স্ত্রীকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া দেখলে দাম্পত্য সম্পর্ক দিন দিন গভীর ও মধুর হতে পারে। এছাড়া সন্তান জন্ম দিতে পারেন।

১০. গভীর ঘুমে কোন পরী দেখলে অদূর ভবিষ্যতে দাম্পত্য জীবনে সুখ-সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান